1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

চাঁদপুরে প্রধানমন্ত্রীকে ফেইসবুকে কটুক্তি ও হত্যার হুমকিদাতাকে গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৪৭২ বার দেখা হয়েছে

আমান উল্যা আমান : চাঁদপুর প্রতিনিধি

ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি ও হত্যার হুমকির অভিযোগে দায়েরকৃত মামলায় চাঁদপুরের ফরিদগঞ্জে ১জনকে আটক করেছে থানা পুলিশ। তাকে রোববার আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানানো হয়, গত ২৩ জুন ফেইসবুক আইডি ”ফরিদগঞ্জের মাটি”তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মানহানিকর (কটুক্তি) এবং পদ্মা সেতুর মাঝখানে মাননীয় প্রধানমন্ত্রীকে ক্রসফায়ার দিয়ে হত্যার হুমকিসহ স্ট্যাটাস দিলে পুলিশ সুপারের নির্দেশে ফরিদগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে বিলম্ব না করে বিষয়টি প্রাথমিক তদন্ত করে।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মাহবুবুল বাশার কালু পাটওয়ারীর ছেলে হাজী মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী থানায় অভিযোগ দাখিল করলে তাৎক্ষণিক ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৯/৩১/৩৫ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।
পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশনায় ফরিদগঞ্জ থানা পুলিশ মামলার তদন্ত শুরু করে। অভিযুক্ত মূল আসামিকে গ্রেফতারের জন্য ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন সম্ভাব্য জায়গায় বিরতিহীনভাবে অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (২৫ জুন) ফরিদগঞ্জ থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম, এএসআই নাঈম ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নারায়ণগঞ্জ থেকে গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসামি আব্দুল হাই (৩৫) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আব্দুল হাই ফরিদগঞ্জের মূলপাড়া এলাকার নিলাম বাড়ির হাফেজ আহমেদের ছেলে। আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে রোববার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০