1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দেবীদ্বারে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৬৩২ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ১০ নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে পদ্মকোট বাজার মাঠে দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুজ্জামান মাস্টার।
গুনাইঘর দক্ষিণ ইউপি চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং মাহবুবুর রহমান মুন্সীর পরিচালনায় ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার, সহ-সভাপতি আব্দুল মতিন মুন্সী, শেখ আব্দুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সাজেদা আক্তার মায়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক এড. আয়েশা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহের হোসেন মোল্লা, কুমিল্লা উত্তর জেলা মহিলা আ’লীগের সভানেত্রী শিরিন সুলতানা।
আরো বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক একেএম শফিকুল আলম কামাল ভিপি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি হাজী আবুল কাশেম ওমানী, সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মানিক, সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগের সদস্য সাইফুল ইসলাম শামিম ও সদ্য বিদায়ী উপজেলা ছাত্র লীগের সভাপতি ইকবাল হোসেন রুবেল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০