1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ফেনী অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করে ফেঁসে গেলো যুবক

অনলাইন ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৬৩৯ বার দেখা হয়েছে

ফেনী প্রতিনিধি

ফেনী সদর উপজেলার ৬ নং কালিদহ ইউনিয়নের তুলাবাড়িয়ায় মিঠুন দাস নামের যুবক ১৫ বছর বয়সী অপ্রাপ্তবয়স্ক রাত্রি দাস কে পালিয়ে বিয়ে করার অপরাধে ফেঁসে গেছে যুবক মিঠুন দাস।এলাকাবাসী সূত্রে জানা যায় মিঠুন দাস তুলাবাড়ি এলাকার সুরেশ চন্দ্র শীলের ছেলে এবং রাত্রি দাস একই এলাকার চিনু দাস এর কন্যা,তারা দুজনে ১৫/০৬/২২ ইং তারিখে ঘর থেকে পালিয়ে গিয়ে একটি ভুয়া এফিডেভিটের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বস্তুত অর্থে রাত্রি দাসের বয়স (১৫), রাত্রি দাস অপ্রাপ্তবয়স্ক হওয়ায় রাত্রি দাস এর পরিবার ফেনী মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করে এটির তদন্তভার দেওয়া হয় ফেনী মডেল থানার চৌকস পুলিশ অফিসার রবিউল ইসলামকে। দীর্ঘ দশদিন পর এস আই রবিউল ইসলাম রাত্রি দাসকে কুমিল্লা থেকে উদ্ধার করতে সক্ষম হয়।

আজ দুপুরে উভয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। রাত্রি দাস অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে তার মায়ের জিম্মায় দেওয়া হয় এবং বিজ্ঞ আদালত সবকিছু বিবেচনা করে মিঠুন দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।ফেনী মডেল থানার চৌকস পুলিশ অফিসার এসআই রবিউল ইসলাম জানায়,”রাত্রি দাস অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিজ্ঞ আদালত তার কাছ থেকে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করে,এবং ভিকটিম রাত্রি দাসকে মেডিকেল টেস্টের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয় ও মিঠুন দাস কে কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০