1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ২

অনলাইন ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৫১৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন : কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৪ জুন) গভীর রাতে মহাসড়কের হারিখোলা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চান্দিনা থানার টহলটিম ডাকাত মোহাম্মদ হাসান (২২) ও ইমন হোসেন (২০)কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতিকালে ব্যবহৃত দুইটি সুইচ গিয়ার চাকু, একটি চাইনিজ কুড়াল এবং একটি ছেনি উদ্ধার করা হয়।
আটক মোহাম্মদ হাসান চান্দিনার মহারং গ্রামের এরশাদ আলীর ছেলে এবং ইমন হোসেন ওই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, ডাকাতদল দীর্ঘদিন যাবৎ মহাসড়কে ডাকাতি ও ছিনতাই করে আসছিল। আমাদের টহলটিম এর উপ-পরিদর্শক (এস.আই) জিয়াউর রহমান ও সহকারি উপ-পরিদর্শক (এ.এস.আই) মোস্তফা কামাল রাত্রিকালিন ডিউটি করার সময় হারিখোলা এলাকায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি খবর পেয়ে অভিযান চালায়। ওই অভিযানে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে পরদিন শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০