1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

পদ্মা সেতুতে ১৬ হাজার ৪০০ টাকা টোল দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৫৭১ বার দেখা হয়েছে

মল্লিক মো. জামাল,সিনিয়র স্টাফ রিপোর্টার

বাংলাদেশের অহংকার আর আত্মমর্যাদার প্রতীক বহুল প্রতীক্ষার পদ্মা সেতু উদ্বোধনের সঙ্গে সঙ্গে খুলে ফেলল আয়ের খাতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন ঘোষণা করেই সেতু পাড়ি দিয়েছেন। আর সেজন্য তার গাড়ির টোল নিজেই দিয়েছেন তিনি।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে টোল গুণতে হয়েছে ৭৫০ টাকা।

অবশ্য নিজের গাড়ি বহরের সবকটির টোলও তিনি দিয়েছেন। সেজন্য আরও দিতে হয়েছে ১৬ হাজার ৪০০ টাকা।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পদ্মা সেতুর টোল আদায়কারী কর্মকর্তা তানিয়া আফরিন।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে নিজের গাড়ির টোল দিয়েছেন। বাকি বহরের টাকাও তিনি পরিশোধ করেছেন।’

টোল প্লাজাতে নারী ইনচার্জ দেখে প্রধানমন্ত্রী খুব আনন্দিত হয়েছেন বলেও দাবি করেন তানিয়া।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন আমার কেমন লাগছে। আমি আমার অনুভূতি ব্যক্ত করেছি। প্রধানমন্ত্রীকে সরাসরি দেখতে পেয়ে আমার স্বপ্নও পূরণ হলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০