1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

পদ্মা সেতুর উদ্বোধন ও জনসভায় যাচ্ছেন বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৬৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সকল প্রস্তুতি সম্পন্ন করে তার নিজ বিভাগ বরিশাল থেকে বিভিন্ন জেলা উপজেলার নেতৃবৃন্দকে সাথে নিয়ে ২৪ জুন বিকেল ৪ টায় বরিশাল থেকে মাওরার পথে রওনা দিয়েছেন।

চেয়ারম্যান জানান, উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশ থেকে বিএমএসএফ নেতৃবৃন্দ মাওয়ার পথে রওনা দিয়েছেন। অনেকে সংবাদ সংগ্রহের কাজে অনেক আগেই অবস্থান নিয়েছেন। আমি গ্রামের বাড়িতে ছিলাম তাই বরিশাল থেকে জেলা উপজেলার নেতৃবৃন্দ নিয়ে মাওয়ার পথে রওনা হয়েছি।

তিনি আরো জানান, প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতুটি উদ্বোধনের সঙ্গে-সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আসবে নতুন দিগন্ত। পাশাপাশি খুলে যাবে এ অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠির বহুমুখি অর্থনৈতিক দ্বার। পাল্টে যাবে সামগ্রিক চেহারা। সৃষ্টি হবে কর্মসংস্থানের, কমে আসবে বেকার সমস্যা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ টি জেলার সাধারণ মানুষের ভাগ্য বদলে আসবে নতুন দিগন্ত। গোটা দক্ষিণাঞ্চলের মানুষের হাতের নাগালে চলে আসবে রাজধানী ঢাকা। যে কারনে বৃহত্তম দক্ষিণাঞ্চল জুড়ে এখন বইছে আনন্দের জোয়ার। গণমাধ্যমসহ রাজনৈতিক, সামাজিক ও সরকারি-বেসরকারী প্রায় প্রতিটি মানুষের মাঝেই খুশি পদ্মা সেতুর সাফল্যে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০