1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

ফরিদগঞ্জে মাদক বিরোধী সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৭১৮ বার দেখা হয়েছে

আমান উল্যা আমান চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে পৌর এলাকার কবির জুনিয়ার উচ্চ বিদ্যালয়ে হল রুমে বিট পুলিশিং কার্যক্রম ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন।
এ সময় ওসি বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদকমুক্ত সমাজ গড়তে না পারলে কোনো জাতি উন্নতির শিখরে আরোহন করতে পারবে না। তাই স্কুল শিক্ষার্থীদের এখনই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদ এমদাদুল ইসলাম ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নবী নােমান,বর্তমান সহসভাপতি আমান উল্যা আমান,অধ্যাপক মহিউদ্দিন,আনিসুর রহমান সূজনসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০