1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

‘ঘরের ছেলে’ সাকিবের আশায় কলকাতা নাইট রাইডার্স

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ১০০৪ বার দেখা হয়েছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত ১৩ আসরের ইতিহাসে দুইবার শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কেকেআরের দুই আসরের শিরোপাজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন সাকিব আল হাসান।

২০১১ থেকে টানা সাত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন সাকিব। ২০১৮ সালে তাকে ছেড়ে দেয় বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন দলটি। ওই বছর সানরাইজার্স হায়দরাবাদে খেলেন তিনি। ২০১৯ সালে হায়দরাবাদ দলে থাকলেও সেরা একাদশে সুযোগ পাননি সাকিব। ম্যাচ ফিক্সিংয়ের নিষেধাজ্ঞার কারণে দুবাইয়ে অনুষ্ঠিত সবশেষ আইপিএলে খেলতে পারেননি তিনি।

আগামী ৯ এপ্রিল শুরু হতে যাওয়া আইপিএলের ১৪তম আসরের নিলামে সাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লাখ রুপিতে ফের দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। চার বছর পর ‘ঘরের ছেলে ঘরে ফিরুক’ এ প্রত্যাশায় সোমবার কেকেআরের অফিসিয়াল টুইটারে সাকিব আল হাসান ও শাহরুখ খানের একটি ছবি পোস্ট করা হয়েছে।

শুধু টুইটারে পোস্ট দেয়াই নয়- বিদেশি কোটায় কেনা সাকিব আল হাসানসহ আটজন তারকা ক্রিকেটারকে মূল্যায়ন করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

ইনস্টাগ্রামে কেকেআরের পারফরম্যান্স এবং স্ট্র্যাটেজি অ্যানালিস্ট এআর শ্রীকান্ত বলেন, আমরা যখন নিলাম নিয়ে আলোচনা শুরু করি এবং নিলামে কোন খেলোয়াড়কে নেব কিংবা বিকল্প চিন্তা করে রাখব সেখানে একটি নাম বারবার এসেছে- সাকিব আল হাসান। দলে তার প্রভাব বলার বাইরে। সে ব্যাটিং করতে পারে, বোলিং করতে পারে এবং তার নেতৃত্বগুণও রয়েছে। বিশেষ করে আমাদের তিনজন প্রথমসারির খেলোয়াড়ের বিকল্প সে।

তিনি আরও বলেছেন, সাকিবের গুণ নিয়ে প্রশ্ন করার কোনো মানে হয় না। সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সে। ২০১৯ বিশ্বকাপে আমরা দেখেছি বাংলাদেশের হয়ে কতটা ভালো পারফর্ম করেছে। সে আমাদের হয়ে আগেও খেলেছে এবং প্রমাণ করেছে। আমাদের ভাবনায় সবার ওপরেই ছিল সাকিবের নাম এবং নিলামে তাকে যত দ্রুত সম্ভব পেতে চেয়েছিলাম।

সাকিব আল হাসানকে নিয়ে যাদের এত আগ্রহ সেই সাকিব এবার আইপিএল খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে রাজ্যের সংশয়। আর এই শঙ্কা সাকিব নিজেই তৈরি করেছেন।

শনিবার দেশের একটি অনলাইন পোর্টালের লাইভ অনুষ্ঠানে অংশ নিয়ে ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিদের নিয়ে আপত্তির মন্তব্য করে ফেঁসে যাচ্ছেন সাকিব। আগামী মাসে শ্রীলংকা সফরে টেস্ট না খেলে আইপিএল খেলার জন্য অনুমতি নেয়া সাকিবের সেই এনওসি বাতিলও করে দিতে পারে দেশের ক্রিকেট বোর্ড।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০