1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

রমজানে ওমরাহ করতে পাবেন যারা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৭০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পবিত্র রমজান মাসে যেসব মুসলমান ওমরাহ পালন করবেন অথবা মসজিদুল হারামে নামাজ আদায় করবেন তাদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। এর ফলে রমজানে কাবায় নামাজ আদায় করতে চাইলেও মুসল্লিদের শরীরে করোনার বিরুদ্ধে ইমিউনিটি তৈরি হতে হবে।

সোমবার (৫ এপ্রিল) সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা করোনার দুই ডোজ টিকা নিয়েছেন বা এক ডোজ টিকা নেয়ার পর কমপক্ষে ১৪ দিন পার হয়েছে অথবা যারা করোনা আক্রান্ত হওয়ার পর পুরোপুরি সেরে উঠেছেন শুধুমাত্র তারাই এবার মসজিদুল হারামে নামাজ পড়ার বা ওমরাহ করার সুযোগ পাবেন।

তবে এ নিয়ম রমজানের পরে হজ্জ মৌসুমেও বহাল থাকবে কি না তা এখনও পরিষ্কার নয়। গত বছর দেশটির মাত্র ১০ হাজার মানুষ হজ্জ করার সুযোগ পেয়েছিলেন। বিদেশে অবস্থানরত সৌদি নাগরিক বা অন্য দেশের নাগরিকদের জন্য হজ্জ গত বছর বন্ধ ছিল।

এখন পর্যন্ত সৌদিতে অন্তত ৩ লাখ ৯৩ হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৬ হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত দেশটির প্রায় সাড়ে তিন কোটি নাগরিকের মাঝে ৫০ লাখের মতো মানুষ করোনা টিকা নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০