1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

কুমিল্লায় ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৬২২ বার দেখা হয়েছে

নেকবর হোসেন:কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ধর্ষণের পর হত্যার দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লা নগরীর বারপাড়া কৃষ্ণপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. রাসেল ও একই এলাকার হিরণ মিয়ার ছেলে আরিফ হোসেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি কুমিল্লা নগরীর বারোপাড়া মধ্যম কবরস্থান থেকে জেলার মুরাদনগরের এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনার তদন্ত শুরু করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তদন্তের শেষ পর্যায়ে রাসেল ও আরিফকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তিতে জানা যায়, ওই নারীকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে কুমিল্লায় এনে ধর্ষণের পর পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করা হয়। বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করেন আদালত।
রায়ে রাসেল ও আরিফকে যাবজ্জীবন কারাদণ্ড, পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০