1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৫২৯ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে জমিজমা ও টাকা পয়সা নিয়ে বিরোধে বড় ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছে ছোট ভাই । ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বেলা আড়াইটায় দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মধ্যপাড়া আরব আলী ব্যপারীর বাড়িতে। নিহত জাহাঙ্গীর আলম ও ঘাতক আলমগীর হোসেন ভিংলাবাড়ি গ্রামের মৃত আবুল হাসেম (হাসু) ব্যপারীর।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা আড়াইটায় জাহাঙ্গীর আলম (৩২) তার বড় ভাই মোঃ আলমগীর হোসেন (৩৬) এর নিকট চিকিৎসার জন্য পাওনা ২০ হাজার টাকা চায়। এই নিয়ে বিতন্ডার এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে বড় ভাই আলমগীর দৌড়ে এসে জাহাঙ্গীরের পেটে ছুরিকাঘাত করেন। ছুরির আঘাতের সাথে সাথেই জাহাঙ্গীর মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান নিহতের নীচ পেটের আঘাতটি ছিল বাম পাশের কিডনি বরাবর, তাই রক্তক্ষরনে তার দ্রুত মৃত্যু হয়।
চাচাতো ভাই সফিকুল ইসলাম জানান, তারা ঘাতক আলমগীরকে আটকানোর চেষ্টা করলে, সে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে পালিয়ে যায়। নিহত জাহাঙ্গীর আলম ‘সাফল্য সমবায় সমিতি; কোম্পানীগঞ্জ শাখায় চাকরি করতেন। তিনি এক পুত্র ও এক কণ্যা সন্তানের জনক।

নিহতের চাচাতো ভাই মোঃ রুবেল জানান, নিহত জাহাঙ্গীর ৪ ভাইয়ের মধ্যে সবার ছোট। মৃত বাবার রেখে যাওয়া জমিজমা ও টাকা পয়সা নিয়ে ঘাতক আলমঙ্গীরে সাথে তার ভাইদের দ্বন্দ্ব চলে আসছিলো। তার পিতা আবুল হাসেম (হাসু) ব্যপারী প্রতিবেশী বর্তমানে ওমান প্রবাসী আব্দুর রহিমের সাথে পেঁয়াজ ব্যবসা করতেন। বিগত ৭/৮ মাস পূর্বে তিনি মারা যান। মৃত্যুর সময় ব্যবসায়িক পার্টনারের কাছে ৫ লক্ষ টাকা পেতেন। এরই মধ্যে আব্দুর রহিম প্রবাসে চলে যান। গত ১২ জুন প্রবাসী রহিমের মায়ের কাছ থেকে আলমগীর ৫০ হাজার টাকা আনেন। ওই টাকা থেকে চিকিৎসার জন্য জাহাঙ্গীর ২০ হাজার টাকা দাবী করলে ক্ষুব্ধ হয়ে বড় ভাই ঘাতক আলমগীর তাকে ছুঁড়িকাঘাত করলে তার মৃত্যু হয়।

এব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, সম্পত্তি ও টাকা পয়সার লেনদেন নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের কারনে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সোরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০