1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

কুমিল্লায় পৃথক অভিযানে ৬০ কেজি গাঁজাসহ দুইজন আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৫৩২ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পৃথক অভিযানে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। ২৩ জুন বৃহস্পতিবার গভীর রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানার সংকচাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পৃথক আরেকটি অভিযানে বৃহস্পতিবার ভোর রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানার সুয়াগাজী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিনব কৌশলে মালবাহি কার্গো ট্রাকের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ৪০ কেজি গাঁজাসহ আরেক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ৭৬ বিঘি গ্রামের কেতাবর আলীর ছেলে মোঃ হৃদয় আলী(২৩), শেরপুর জেলার শেরপুর সদর থানার ঢাকলহাটি গ্রামের মৃত বাহার আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম(৩২)।অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান-প্রাথমিক অনুসন্ধান ও আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জেলার সদর দক্ষিণ মডেল ও বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০