1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লা মোহামেডানকে ২-৪ গোলে হারিয়ে আবাহনীর জয়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৬৬৮ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মোহামেডানকে ২-৪ গোলে হারিয়ে আবাহনীর জয়
ম্যাচের প্রথম ১০ মিনিটে আবাহনী যে ঝড়টা তুলেছিল সেটা সামাল দিতে পারেনি মোহামেডান। ফলে শুরুতেই ম্যাচের স্কোরটা ২-০ করে ফেলে আবাহনী। প্রথম দুটি গোলই দুর্দান্ত-কর্নার থেকে সরাসরি বল জালে পাঠান বিশ্বকাপ খেলা ফরোয়ার্ড কোস্টারিকার কলিন্দ্রেস।

অষ্টম মিনিটে কলিন্দ্রেসের গোলের ২ মিনিট পর আবারও গোল। এবার ব্রাজিলের ডরিয়েলটন দুইজনের মাঝ দিয়ে দুর্দান্ত শটে গোল করেন। শেষ পর্যন্ত আবাহনী ম্যাচ জিতেছে ৪-২ গোলে। মোহামেডান দুইবার গোল করে ম্যাচে ফেরার আভাস দিয়েছিল। তবে পারেনি।

বুধবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী ও মোহামেডানের ম্যাচটিতে ৬ গোল হয়েছে তার চারটিই ছিল দেখার মতো। মোহামেডান ২-৪ গোলে হারলেও শেষ পর্যন্ত লড়াই করেছে। কখনো ম্যাচ থেকে ছিটকে পড়তে দেখা যায়নি তাদের। গোলের ব্যাবধানটা বলছে আবাহনী একপেশে ম্যাচ খেলে জিতেছে। আসলে জয়-পরাজয়ের ব্যবধান ম্যাচে প্রকৃত চিত্র ফুটিয়ে তুলেনি। এ ম্যাচে মোহামেডান পয়েন্ট পেলেও পেতে পারতো।

মোহামেডান-আবাহনী ম্যাচে দর্শক যে ধরনের প্রতিদ্বন্দ্বীতা চায় তেমনই হয়েছে। ৮০ মিনিটে আবাহনীর ডিফেন্ডার রেজাউল দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিনত হয় আকাশী-নীলরা। ওই দশ মিনিট তারা সময় কাটিয়েছে মোহামেডানের আক্রমন ঠেকিয়ে। কিন্তু দুর্ভাগ্য মোহামেডানের ঘরের মাঠে তারা আর গোল বের করতে পারেনি। একবার গোল করলেও তা বাতিল হয়ে যায় অফসাইটের কারণে।

১০ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়া মোহামেডান ব্যবধান ২-১ করতে বেশি সময় নেয়নি। ১৮ মিনিটে মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতের গোল ব্যবধান কমায়। কিন্তু আবাহনী আবার ব্যবধান বাড়িয়ে দেন বদলি হিসেবে নামা ইমন বাবুর গোলে।
শাহরিয়ার ইমনের গোল মোহামেডানকে দ্বিতীয়বার ম্যাচে ফেরার পথে এনেছিল। প্রথমার্ধের ইনজুরি সময়ের গোল স্কোর হয়েছিল ৩-১। কিন্তু ইনজুরি সময়েই চতুর্থ গোল আদায় করে নেয় আবাহনী। ডরিয়েলটনের দ্বিতীয় গোলে ব্যবধান ৪-২ করে দেয় আবাহনীকে। দ্বিতীয়ার্ধে স্কোরশিটে আর পরিবর্তন আসেনি। আবাহনী কুমিল্লা জয় করে ঝুলিতে তিন পয়েন্ট যোগ করে রওনা দেয় ঢাকার পথে।

এই জয়ে আবাহনী টিকে রইলো শিরোপার লড়াইয়ে। হেরে গেলে তাদের সে সুযোগটা কমে যেতো। ১৬ ম্যচে ৩৫ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংসের চেয়ে ৬ পয়েন্টের দূরত্বেই থাকলো তারা। মোহামেডানের সুযোগ ছিল আবাহনীকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের একটু ওপরে তোলার। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিতে না পারায় ১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরেই পড়ে রইলো তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০