1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সাংবাদিক দায়ের করলো সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৭২৫ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

প্রেসক্লাব গাইবান্ধার সাধারন সম্পাদক সাংবাদিক জাভেদ হোসেন ও সিনিয়র সহসভাপতি সাংবাদিক রবিন সেন এর নামে মিথ্যা ও বিভ্রান্ত্রিকর তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করায় দৈনিক মাধুকরের সম্পাদক সাংবাদিক কে এম রেজাউল হক ও দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক সাংবাদিক দীপক কুমার পালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।
আজ ২১ জুন মঙ্গলবার দুপুরে রংপুর সাইবার ট্রাইবুনাল আদালতের বিচারক ড.আব্দুল মজিদ মামলাটি আমলে নিয়ে গাইবান্ধা সদর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সোলায়মান আহমেদ সিদ্দিকী বাবু। তিনি বলেন, আদালত মামলাটি গ্রহণ করে গাইবান্ধা সদর থানাকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন।
আদালতে করা মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রেসক্লাব গাইবান্ধার সাধারন সম্পাদক সাংবাদিক জাভেদ হোসেন ও সিনিয়র সহসভাপতি সাংবাদিক রবিন সেন এর নামে গত ২৪ মে ২০২২ ইং তারিখে দৈনিক মাধুকর ও দৈনিক জনসংকেত পত্রিকায় জনৈক ব্যক্তিকে হুমকি দিয়েছি বলে যে নিউজ প্রকাশ করা হয়েছে তাতে প্রেসক্লাব গাইবান্ধার সাধারন সম্পাদক ও সিনিয়র সহসভাপতির মানহানি হয়েছে এবং তাঁর সুনাম ক্ষুণ্ন হয়েছে। জাভেদ হোসেন একজন গণমাধ্যমকর্মী। এ ধরনের মিথ্যা ভিত্তিহীন ও অসত্য নিউজ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করে গুরুত্বর অপরাধ করেছেন এবং অপুরনীয় ক্ষতি হয়েছে মর্মে মামলার আবেদনে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০