1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কুমিল্লায় জমজ শিশুর জন্ম,নাম পদ্মা-সেতু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৬১১ বার দেখা হয়েছে

নকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় এবার একসঙ্গে জন্ম নেওয়া দুই জমজ কন্যাশিশুর নাম রাখা হলো পদ্মা ও সেতু। মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টায় জেলার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই দুই জমজ শিশুর জন্ম হয়।
পদ্মা ও সেতুর নাম রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল।
মঙ্গলবার বেলা ৩টায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামরুল হোসেন সোহেল বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার শশইয়া এলাকার সোহাগ মিয়ার স্ত্রী ঝুমুর আক্তার (২০) বাচ্চা জমজ দুই কন্যাশিশুর জন্ম দেন।

আজ সকাল ১০টায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে ওই দুই শিশুর জন্ম হয়। তাদের দুইজনের নাম রাখা হয় পদ্মা ও সেতু। নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।
নবজাতকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় উল্লেখ করে তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নবজাতককে উপহার সামগ্রী দেওয়া হয়। তাদের চিকিৎসা সুবিধাসহ চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সুবিধা বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব সময়ই অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া বিনামূল্যে তাদেরকে সবধরনের সেবা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০