1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ভোলায় বোতলজাত গ্যাস-সিলিন্ডারযুক্ত ৪টি সিএনজি জব্দ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৪৬৬ বার দেখা হয়েছে

ভোলা : প্রতিনিধি

ঝুঁকিপুর্ন গ্যাস-সিলিন্ডারযুক্ত যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি সিএনজি জব্দ করেছে পুলিশ। সোমবার ২০জুন (ভোলা সদর) ট্রাফিক বিভাগ এ অভিযান পরিচালনা করেছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে ভোলার পুলিশ পরিদর্শক (টিআই) আব্দুল গনি বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে ভোলার বিভিন্ন সড়ক-মহাসড়কে ঝুঁকিপূর্ণ সিলিন্ডারযুক্ত যানবাহন চলাচল অধিকতর বৃদ্ধি পেয়েছে।
বিষয়টি ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের নজরে আসলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষা পেতে সব থানা ও ট্রাফিক বিভাগকে ঝুঁকিপূর্ণ সিলিন্ডারযুক্ত যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ প্রদান করেন।
এরই ধারাবাহিকতায় আজ ভোলা সদর ট্রাফিক বিভাগ ঝুঁকিপূর্ণ সিলেন্ডার যুক্ত যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪টি সিএনজি আটক করেছে।

তিনি আরও জানান, আটক বাহন থেকে ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার খুলে রাখা হয়েছে এবং পরবর্তিতে সড়ক-মহাসড়কে এ ধরনের যানবাহন চালকদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
তিনি আরো বলেন, এ অভিযান অব্যাহত রাখার জন্য জেলার ট্রাফিক বিভাগ ও থানা সমুহকে নির্দেশনা প্রদান করেছে ভোলার পুলিশ সুপার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০