1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

শাজাহানপুরে নিখোঁজের ৩দিন পর স্কুল ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৪৯০ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন : বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের ৩ দিন পর নওফেল হাসান (১৩) নামে এক স্কুল ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত নওফেল হাসান উপজেলার খরনা ইউনিয়নের দাড়িগাছা উত্তরপাড়া গ্রামের ইসরাফিল হোসেনের ছইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।

গত ২০ জুন সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের দাড়িগাছা গ্রামের চড়াপাথারে বিদেশী ঘাঁসের জমির ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের স্বজনেরা জানান, গত শনিবার (১৮ জুন) স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় নওফেল। এরপর আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া না গেলে ওইদিনই থানায় সাধারন ডাইরী (জিডি) করেন নওফেলের বাবা ইসরাফিল হোসেন। সোমবার সন্ধ্যায় চড়াপাথারে বিদেশী ঘাঁসের জমির ভিতর নওফেলের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন মাঠের কৃষকেরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

থানার উপ -পুলিশপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, মরদেহটি অর্ধগ করে পোষ্টমর্টেমের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ( শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০