1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

খুলনায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার,যুবক আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৬১৩ বার দেখা হয়েছে

খুলনা ব‍্যুরো

খুলনার রূপসা উপজেলার গোয়ালবাড়ির চর গ্রামের একটি জঙ্গল থেকে মীম খাতুন নামে ১৪ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোসাইন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত মীম গোয়ালবাড়ির চর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মন্টু ফকিরের মেয়ে। সে পিঠাভোগ বিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। রূপসা থানার ওসি সরদার মোশাররফ হোসেন জানান,মীম গত শনিবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছিল। সোমবার রাতে স্থানীয় লোকজন তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। নিহতের গলায় ওড়না পেচানো ছিল। নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রায় ৬ মাস আগে মীম হোসাইন নামের ওই যুবকের সঙ্গে পালিয়ে গিয়েছিল। পরে তার পরিবারের সদস্যরা বুঝিয়ে তাকে ফিরিয়ে আনে। ##

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০