1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

চীনে আবারও করোনার হানা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৭০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চীনে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। দুই মাসের মধ্যে দেশটিতে রেকর্ড ৩২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ২০১৯-এর ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথমবারের মতো করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর তা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। এরই মধ্যে মহামারি করোনায় বিশ্বে ১৩ কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন সাড়ে ২৮ লাখের বেশি মানুষ। তবে, যেই চীন থেকে মহামারিটি শুরু হয় সেখানে কমে যায় সংক্রমণের মাত্রা।

তবে সম্প্রতি দেশটিতে নতুন করে বাড়ছে করোনার সংক্রমণ। ৪ এপ্রিল একদিনে ৩২ জন নতুন রোগী শনাক্ত হন। গত দু’মাসের দৈনিক সংক্রমণ শনাক্তের হিসেবে এটিই সর্বোচ্চ সংখ্যা।

সংবাদমাধ্যম রয়টার্স জানায়, রুলি শহরে শনাক্ত হওয়া রোগীদের শরীরের করোনাভাইরাসের সঙ্গে মিয়ানমারের ভাইরাসের মিল পাওয়া গেছে। বলা হচ্ছে, সীমান্ত এলাকা হওয়ায় মিয়ানমার থেকে চীনের এই অঞ্চলে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ছে। ইউনান প্রদেশের অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্ট রুলি। লাওস, মিয়ানমার ও ভিয়েতনামের সঙ্গে এই প্রদেশের ৪ হাজার কিলোমিটারের সীমান্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০