1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

বটিয়াঘাটায় সংবাদিকদের উপর হামলা,থানায় মামলা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৫১৮ বার দেখা হয়েছে

খুলনা প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলার এক চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ইয়াবা সেবনকারী বাহিনী কর্তৃক বটিয়াঘাটা প্রেসক্লাবের সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ওই ঘটনায় ১৯ জুন রবিবার থানায় মামলা হয়েছে। মামলা নং-১৫/৭৫।

গত ১৫ জুন দুপুর অনুমান সাড়ে বারটার সময় বটিয়াঘাটা চলন্তিকা ভবনের নিচে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় সন্ত্রাসী প্রতাপ ঘোষ সহ তার বাহিনীরের বিরুদ্ধে মামলা দায়ের করেন,বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস।
সৃত্রে প্রকাশ,গত ১৫ জুন ২০২২ তারিখ দুপুর অনুমান সাড়ে বারোটার দিকে ইয়াবা ব‍্যাবসায়ী প্রতাপ ঘোষ ও তার সহযোগী অজ্ঞাতনামা ৪/৫ জন সন্ত্রাসী ও মাদক ব‍্যাবসায়ীরা বটিয়াঘাটা চলন্তিকা ভবনের সামনে সাংবাদিক মোঃ কবীর আহম্মেদ খান ও মনিরুজ্জামান কে মারপিট করছে। এ সংবাদ পেয়ে প্রেসক্লাবের সভাপতি এনায়েত আলী বিশ্বাস চলন্তিকা ভবনে গিয়ে দেখে সন্ত্রাসীরা তাদেকে পারপিট করছে। এসময় সে অন‍্যান‍্য সকল সাংবাদিকদের খবর দেয়। পরে খবর পেয়ে বটিয়াঘাটা প্রেসক্লাবের সকল সাংবাদিকরা ঘটনাস্থলে এসে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে। এসময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির এক পর্যায় বেশকিছু সাংবাদিক আহত হয়। পরে তাদেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওই সন্ত্রাসী হামলায় সাংবাদিক কবীর আহমেদ খান ও মোঃ মনিরুজ্জামান মনিকে উদ্ধারের সময় গুরুত্ব তিন জন সাংবাদিক আহত হয়। এরা হলেন,বটিয়াঘাটা প্রেসক্লাবের সহ সভাপতি হিরামন মন্ডল সাগর,সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন,কবীর খান সহ আরো অনেকে।
হামলাকারীরা এসময় কবীর খানের পকেটে থাকা নগদ টাকা,মানিবেগে থাকা মূল্যবান কাগজপত্র,একটি টাচ ফোন,হাতে থাকা একটি ঘড়ি,একটি স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। এঘটনায় বটিয়াঘাটা থানায় মামলা হলেও এখন পযর্ন্ত আসামীদের আটক করতে পারিনি পুলিশ। বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাজালাল বলেন, মামলা হয়েছে,তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০