1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে ভাতার অর্থ পরিশোধ’সম্ভাবনা সমস্যা ও প্রতিকার”বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৫৭৬ বার দেখা হয়েছে

নওগাঁ জেলা প্রতিনিধি

“মুজিব বর্ষের সফলতা ঘরেই পাবেন সকল ভাতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলায় মোবাইল ব্যাংকিং (নগদ) এর মাধ্যমে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সকল ভাতার অর্থ পরিশোধ “সম্ভাবনা, সমস্যা ও প্রতিকার” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলমের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যানগণ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০