1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

নড়াইলে কৃষক হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৭২৪ বার দেখা হয়েছে

মোঃ হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার তালবাড়ীয়া গ্রামের কৃষক রেজাউল মোল্যা ওরফে পটু হত্যা মামলার তিন আসামিকে নারায়ণগঞ্জ থেকে আটক করেছে র‌্যাব ৬ এর এর একটি দল। ১৮ জুন (শনিবার) দিবাগত রাত ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার আড়িয়াবো এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামীসহ ৩জনকে আটক করা হয়।
আসামিরা হলেন, তালবাড়ীয়া গ্রামের মৃত ছালেহ মোল্যার ছেলে মোঃ বোরহান উদ্দিন মোল্যা(৫৫), একই গ্রামের মৃত আফজাল মোল্যার ছেলে মোঃ ইকরাজুল মোল্যা(২৫), ও মোঃ ছাব্বির মোল্যা(১৯)।
এ বিষয়ে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান এই প্রতিবেদককে জানান, গত ১৩ জুন লোহাগড়া থানার তালবাড়ীয়া গ্রামে কৃষক পটু হত্যাকে হত্যা করা হয়। থানায় মামলা হলে পরবর্তীতে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকা থেকে আসামীদের আটক করে লোহাগড়া থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য যে, বিগত ১৩ জুন জমি সক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে পটু মোল্যা খুন হলে তার ভাই জসিম উদ্দিন মোল্যা লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১৭/১১৯।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০