1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ফেরিওয়ালা সেজে মাদক পাচারকালে যুবক আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৭৭৬ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার লালমাই বাজার এলাকা থেকে অভিনব কৌশলে হরেক রকমের প্লাস্টিকের পণ্য (ফেরিওয়ালা) টুকরির ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ১১ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১১,সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, রোববার দুপুরে জেলার সদর দক্ষিণ মডেল থানার লালমাই বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি দল।
অভিযানে অভিনব কৌশলে হরেক রকমের প্লাস্টিকের পণ্য (ফেরিওয়ালা) টুকরির ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ১১ কেজি গাঁজাসহ মোঃ কবির হোসেন( ৪৭) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়।
আটক কবির কুমিল্লা জেলার তিতাস থানার কাপাসকান্দি গ্রামের মৃত তারা মিয়ার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ এই অভিনব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন করে কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
আটককৃতের বিরুদ্ধে জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০