1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র পক্ষে পানিবন্দি ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৫৯০ বার দেখা হয়েছে

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নিম্নাঞ্চলের একশত পরিবার পানিবন্দি ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম”এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

আজ(১৯জুন) রবিবার সকালে পানিবন্দি ক্ষতিগ্রস্ত লোকজনের দ্বারে দ্বারে গিয়ে এসব শুকনো খাবার বিতরণ করেন জাতীয় দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার।

তাহিরপুর উপজেলার বন্যার্তরা খাদ্য সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় সভাপতি এবং জাতীয় দৈনিক লাল সবুজের দেশ ও ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগতের সম্পাদক আলহাজ্ব সোহেল আহমেদ কে।
বন্যায় ক্ষতিগ্রস্হরা এ ত্রান পেয়ে অত্যন্ত খুশী হয়েছেন।স্থানীয় সাংবাদিক,সচেতন মহল ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি বোর্ড চেয়ারম্যান আহমদ আবু জাফর, সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান সহ সংগঠনের সকল সদস্যদের।

কারন এই প্রথম কোন সাংবাদিক সংগঠন বন্যায় ক্ষতিগ্রস্হ অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়ালো। সাংবাদিকরা শুধু সংবাদের মাধ্যমে দেশের ও জনমানুষের উপকার করে না, তারা মহাদূর্যোগে মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে থাকে। সাতদিনব্যাপী বন্যাদুর্গত এলাকা সমূহে এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০