1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

ক্যাপটেন ১, ২ নড়াইলের সবচেয়ে বড় গরু বলে দাবি খামারির!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৭৪৩ বার দেখা হয়েছে

মোঃ হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধিঃ

আসন্ন কোরবানির ঈদ।এই ঈদকে সামনে রেখে খামারি মোঃ রবিউল ইসলাম বিক্রির জন্য প্রস্তুত করেছেন ২টি বিশাল দেহের গরু।নাম দিয়েছেন ক্যাপটেন ১ও ক্যাপটেন ২। ক্যাপটেন ১ এর ওজন ১৫শত কেজি আর ক্যাপটেন ২ এর ওজন ১৩ শত কেজি। হলষ্টান ফ্রিজিয়ান জাতের বীজ থেকে এই ষাঁড় গরুর দেওয়া হয়েছে জন্ম। লম্বায় ৮ফুট আর উচ্চতায় ৫ ফুট ৬ ইঞ্চি। বয়স তিন বছর। এই গরু ২টিকে নড়াইলের সবচেয়ে বড় গরু বলে দাবি করছেন গরুর মালিক মোঃ রবিউল ইসলাম।
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার জয়নগর ইউনিয়নের জয়নগর গ্রামের খামারি গরুর মালিক মোঃ রবিউল ইসলাম জানান,উন্নত হলষ্টটান ফ্রিজিয়ান জাতের এই গরু ২ টি।অনেকটা সখ করেই বিশাল দেহের ষাঁড়টির ২টির নাম দিয়েছেন ক্যাপটেন ১ ও ক্যাপটেন ২ । এই গরু ২ টি এখন হয়ে উঠেছে নড়াইল জেলার অন্যতম আকর্ষণীয় কোরবানির পশু। কোরবানির ঈদকে সামনে রেখে বিক্রির জন্য অনেক যত্ন করে ক্যপটেন ১ ও ক্যাপটেন ২ বড় করেছেন। নিজ বাড়িতে ৭০ মণ ওজনের এই ফ্রিজিয়ান প্রজাতির দুইটিনষাঁড় পালনে করে চমক দেখিয়েছেন তিনি। এই ষাঁড়কে প্রতিদিন দানাদার খাবার খড় ও ঘাস ছাড়াও খৈল ভুষি, ভাতের মার, খুদি খাওয়ায়ে বড় করেছেন খামারি মোঃ রবিউল ইসলাম। এই গরুর ২টির মতো বড় ষাঁড় গরু নড়াইলের আর কোথাও নেই ধারণা করা হচ্ছে।তার বয়স ও ওজনের ওপর ভিত্তি করে ক্যাপটেন ১ এর দাম চেয়েছেন ১৫ লাখ টাকা। ও ক্যাপটেন 2 এর দাম চেয়েছেন ১৩ লাখ টাকা। তবে আলোচনা সাপেক্ষে দাম কমবেশি হতে পারে। আগ্রহী ক্রেতাগন যোগাযোগ করতে বলেন রবিউল ইসলাম। এদিকে গরু ২ টিকে দেখতে ভির জমায় শত শত মানুষ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০