1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

পরমাণু সমঝোতা নিয়ে সময় নষ্ট করার সময় নেই: আমেরিকা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৭৬৯ বার দেখা হয়েছে

পেন্টাগনের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন দৈনিক লস এঞ্জেলেস টাইমস এ খবর জানিয়েছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, পরমাণু সমঝোতাকে কার্যকর করতে না পারার অর্থ হবে ইরানের পক্ষ থেকে পরমাণু অস্ত্রের কাছাকাছি পৌঁছে যাওয়া অথবা যুদ্ধ লেগে যাওয়া। কাজেই সেরকম ভয়াবহ পরিস্থিতির হাত থেকে রক্ষা পেতে হলে অনতিবিলম্বে ইরানের সঙ্গে এই মতৈক্যে পৌঁছাতে হবে যে, কীভাবে পরমাণু সমঝোতাকে পূর্ণ মাত্রায় কার্যকর করা যায়।

গত শুক্রবার আমেরিকা ছাড়া পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী বাকি দেশগুলো এক ভার্চুয়াল বৈঠক করে। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় মঙ্গলবার বিকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলো সশরীরে আবার আলোচনায় বসবে।

শুক্রবারের ভার্চুয়াল বৈঠকের পর এ খবর প্রচার হয় যে, আমেরিকাও ভিয়েনা বৈঠকে অংশ নেবে। সোমবার জানানো হয়, আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি ভিয়েনা বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তবে ইরান স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, দেশটি আমেরিকাকে পরমাণু সমঝোতার কোনো পক্ষ মনে করে না; কাজেই মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ভিয়েনায় ইরানি প্রতিনিধিদের দ্বিপক্ষীয় কোনও সাক্ষাৎ হবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০