1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

পিপল’স এইড ইন্টারন্যাশনাল ইউকের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার

অনলাইন ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৬৯৯ বার দেখা হয়েছে

গাজী মোহাম্মদ হানিফ,সোনাগাজী:ফেনী

লন্ডন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা পিপল’স এইড ইন্টারন্যাশনাল ইউকে’র অর্থায়নে সোনাগাজীতে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান ১৮ই জুন (শনিবার) সকাল ১১টায় এইচ.আর.আর.এস সোনাগাজী উপজেলা প্রতিবন্ধী সংস্থার সভাপতি মোঃ হানিফ’র সভাপতিত্বে ও পিপল’স এইড ইন্টারন্যাশনাল ইউকে’র মিডিয়া প্রধান সাংবাদিক গাজী মোহাম্মদ হানিফ’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন’র উদ্বোধন ও মানবাধিকার নেতা আবদুল আউয়াল’র পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইলচেয়ার বিতরণ ও বক্তব্য রাখেন- পিপল’স এইড ইন্টারন্যাশনাল ইউকে’র চেয়ারম্যান, যুক্তরাজ্য আওয়ামিলীগ নিউহ্যাম শাখার ভাইস প্রেসিডেন্ট ও ফেনী সমিতি ইউকে’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফিরোজ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন – সোনাগাজীর সাংবাদিক মোঃ ওমর ফারুক, মোঃ ছালাহ্ উদ্দিন, বাহার উল্যাহ বাহার। উপজেলা প্রতিবন্ধী সংস্থার সভাপতি মাস্টার বাহাদুর, মানবাধিকার নেতা নুরুল আফছার পলাশ, আবদুল আউয়াল, হাজী আবদুল মালেক বিকম প্রমূখ সহ নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, লন্ডন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা পিপলস এইড ইন্টারন্যাশনাল ইউকের অর্থায়নে বরাবরের মতো ২০২২ সালেও বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট ও বগুড়ায় হুইলচেয়ার ও নগদ অর্থ বিতরণ করা হয়, তারই ধারাবাহিকতায় ফেনীর সোনাগাজীতে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০