1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

দেবীদ্বারে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৫৩৬ বার দেখা হয়েছে

শফিউল আলম রাজীব দেবীদ্বার:কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব-১৭)’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকেল ৩ টায় উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ময়নাল হোসেনের পরিচালনায় এবিএম গোলাম মোস্তফা ষ্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন-নবী তালুকদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন কুমিল্লা-৪ দেবীদ্বার’র সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর। ফতেহাবাদ ইউ‌নিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মাসুদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু, যুবলীগ নেতা সাইফুল ইসলাম শামীম, প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ ইকবাল হোসেন রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ’র সভাপতি আব্দুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন, ফতেহাবাদ ইউনিয়ন বনাম ধামতী ইউনিয়ন। খেলায় ২-০ গোলে ধামতী ইউনিয়নকে পরাজিত করে ফতেহাবাদ ইউনিয়ন চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০