1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ফরিদগঞ্জে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৭৮৮ বার দেখা হয়েছে

আমান উল্যা আমান,চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদ্রাসায় পড়ুয়া অষ্টম শ্রেনীর ২ শিক্ষার্থী আত্মহত্যার ঘটনা ঘটেছে।
১৬ জুন রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের জমাদার বাড়ির আবুল বাশারের ছোট মেয়ে অষ্টম শ্রেনীর ছাত্রী হাবিবা আক্তার(১৬) ঘরের আড়াঁর সাথে ওড়ঁনা পেঁচিয়ে আত্মহত্যা করে। হাবিবা ধানুয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্রী।
পরিবারের লোকজন জানান, রাতে বড় বোনের সাথে মোবাইল ফোনে কথা বলে ঘুমাতে যায়। এরপর রাতে তার বড় ভাবী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠে দেখে হাবিবা ঘরের আড়াঁর সাথে ঝুলে আছে। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ঘুম থেকে উঠে তার মৃতদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামানোর আগেই তার শরীর নিথর হয়ে যায়। হাবিবার আত্মহত্যার ঘটনা স্থানীয়রা রহস্য জনক বলে মনে করছেন।
আত্মহত্যার সংবাদে ফরিদগঞ্জ থানার এস.আই মশিউর আলম সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে হাবিবার মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তে জন্য লাশ চাঁদপুর মর্গে প্রেরন করেন।
একইদিন সকালে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের মনতলা ইউসুফ জমাদার বাড়ির আলমগীর হোসেনের ছেলে মানুরী ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্র মো. সিয়াম হোসেন (১৫) বাবার সাথে অভিমান করে ঈদুরের ঔষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে।
পরে পরিবারের লোকজন তাকে পাশবর্তী হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরে পরিবারের লোকজন সিয়ামের লাশ বাড়িতে নিয়ে আশে।
বিষ পানে আত্মহত্যার সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এস.আই মশিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে হাবিবার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়ন এবং সুবিদপুর পূর্ব ইউনিয়নে দুই শিক্ষার্থীর আত্মহত্যার সংবাদে আমরা মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করেছি এবং আত্মহত্যারর ঘটনায় দুইটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০