1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

পলাশবাড়ীতে প্রধানমন্ত্রীর বিশেষ ১০ টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৫৪৪ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০ টি উদ্ভাবনী উদ্যোগের বিষয়ক এক কর্মশালা আজ ১৬ জুন বৃহস্পতিবার উপজেলা টাউন হলরুমে অনুষ্ঠিত হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০ টি উদ্যোগ নারীর ক্ষমতায়ণ, আশ্রয়ণ,শিক্ষা সহায়তা,পল্লী সঞ্চয় ব্যাংক,ডিজিটাল বাংলাদেশ,কমিউনিটি ক্লিনিক ওশিশু বিকাশ,বিনিয়োগ বিকাশ,পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী,সবার জন্য বিদ্যুৎ এই দশটি উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়নের করণীয় বিষয় গুলোর উপরে বিশেষ পরিকল্পনা গ্রহনের লক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন।

জেলা প্রশাসকের পক্ষে কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদেকুর রহমান৷

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।

আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু বকর প্রধান,পলাশবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহতাব হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ অন্যান্যরা। এছাড়াও কর্মশালায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাসহ মোট ৫০ জন কর্মশালায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০