1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

চকরিয়া-কক্সবাজার মহাসড়কে ট্রাকের ধাক্কায় মটর সাইকেল আরোহী নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৬২৫ বার দেখা হয়েছে

আবদুল কাদের,কক্সবাজার প্রতিনিধি

চট্রগ্রাম- কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের ধাক্কায় মটর সাইকেল নিয়ে পার্কিং এ দাড়িয়ে থাকা এক যুবক নিহত হয়েছে।
১৫ জুন ২০২২ বুধবার দিবাগত রাত ১.৩০ টার দিকে চকরিয়া পৌরসভার সমিতিবাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত যুবক ইয়াসিন ফরহাদ (২০),চকরিয়া পৌরসভার বাসিন্দা নুরুল আমিন ড্রাইভার এর ছেলে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,পৌরসভার সমিতিবাজার এলাকায় রাত ১.৩০ টার দিকে ঐ যুবক মটর সাইকেল পার্কিং করে দাড়িয়ে থাকা অবস্থায় কক্সবাজার গামী গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে সজোরে ধাক্কা মারে। সাথে সাথে মটর সাইকেল সহ সে মাটিতে লুটিয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় জম জম হাসপাতালে পাঠায়। পরে অবস্থা বেগতিক দেখে ঐ হাসপাতাল তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করে। এ্যম্বুলেন্সে করে যাওয়ার পথে ইয়াসিন ফরহাদের মৃত্যু হয়।

চিরিংঙ্গা হাইওয়ে পুলিশের কর্মকর্তা মোরশেদ আলম ভুইয়া দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঐ সিলিন্ডার ভর্তি ট্রাক ও মটর সাইকেল পুলিশের হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০