1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নওগাঁর সাপাহারে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

অনলাইন ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৫৬২ বার দেখা হয়েছে

এনামুল হক নওগাঁ:প্রতিনিধি

নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি ও এস.এস.সি (ভোক)-২০২২ ইং পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া’র মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলা সদরের সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে এস.এস.সি ও এস.এস.সি (ভোক)-২০২২ ইং পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয় ও শিক্ষার্থীদের সাফল্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মুলক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা মুলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্ল্যাহ আল মামুন।

সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাপাহার সরকারি কলেজের অধ্যাপক শহিদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী,সাপাহার সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রধান মজিদুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, বিশিষ্ট সমাজসেবক নূরুল হক মাষ্টার, সাপাহার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম প্রমূখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক আশরাফুল ইসলাম।
এ বছর বিদ্যালয় হতে ১৬৩ জন পরীক্ষার্থী এস.এস.সি (সাধারণ) এবং ৩৩ জন পরীক্ষার্থী এস.এস.সি (ভোক) পরীক্ষায় অংশ গ্রহণ করবেন বলে জানিয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০