1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুসিক নির্বাচন: ৫ মেয়র প্রার্থী কে কোথায় ভোট দিবেন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৮৯৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন আর কয়েক ঘণ্টা পর শুরু হবে। মেয়র পদে লড়াই করছেন পাঁচ প্রার্থী। তাই সবাই শান্তিপূর্ণ ভোট চান বলে জানিয়েছেন। নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতের মিডিয়া এডমিন মো. জাকির জানিয়েছেন সকাল ১০ টায় ১১নং ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট প্রদান করবেন আরফানুল হক রিফাত। ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারের রাজনৈতিক কর্মী মো. সাজ্জদ জানিয়েছেন সকাল ৮টার পর ১১নং ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট প্রদান করবেন কায়সার। হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল বলেন, ১৩নং ওয়ার্ডের দক্ষিণ চর্থা বড় পুকুড়পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবো। সেটা ১০ টা থেকে ১১টা এ সময়ের মধ্যে।টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল হকের ব্যক্তিগত সহকারি মো. কবির হোসেন মজুমদার জানিয়েছেন, সকালে মা-বাবার কবর জেয়ারতের পর সকাল সাড়ে ১০টায় ১২নং ওয়ার্ডের হোচ্ছামিয়া বিদ্যালয়ে ভোট প্রদান করবেন।
হাতপাখা প্রতীকের প্রার্থী রাশেদুল ইসলাম বলেছেন, সকাল ১০টায় ২২নং ওয়ার্ড পদুয়ার বাজার হাজি আক্রাম উদ্দিন বিদ্যালয়ে ভোট প্রদান করবেন। কুসিক নির্বাচনের রিটানিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী জানান, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করেছি। আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৭টি ওয়ার্ডে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। এবার নির্বাচনে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬। আর হিজড়া ভোটার দুইজন। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। এতে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০