1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

হোমনায় ১ কোটি টাকা ব্যয়ে ৫ তলা মহিলা মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৭৯৯ বার দেখা হয়েছে

হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় ১ কোটি টাকা ব্যয়ে ৫ তলা বিশিষ্ট কলাকান্দি ভুইয়াবাড়ি মাহমুদীয়া মহিলা মাদ্রাসা ও এতিম খানার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার ১৪ জুন বেলা ২ টার দিকে নিলখী ইউনিয়নে কলাকান্দি ভুইয়াবাড়িতে আনুষ্ঠানিক ভাবে এর নির্মান কাজের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মো. ছবিল ভুইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন,যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াছ, ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দিন খন্দকার ‘সাবেক চেয়ারম্যান গাজি মো. মহাসিন, জাতীয় পাটির সেক্রেটারী নাজমুল ইসলাম সেলিম, মসজিদ কমিটির সেক্রেটারী গোলাম ফারুক, মসজিদের মোতোয়াল্লী হাজী আবুল হোসেন ভুইয়া, মাওলানা রফিকুল ইসলাম, মো. আলাউদ্দিন ভুইয়া, ইমাম হোসেন,মজিবুর রহমান,মো,রাসেল,সাংবাদিক তপন সরকার,কবি দেলোয়ার, মনিরুজ্জামান,রুহুল আমীন জুয়েল সহ এলাকার গন্যমান্যব্যক্তি এ সময় উপস্থিত ছিলেন।

জানাগেছে, গ্রামবাসির উদ্যোগে ২০০৫ সালে কলাকান্দি গ্রামের ভূইয়া বাড়িতে ৮৪ শতাংশ জমির উপর একটি মসজিদ, একটি ঈদগাহ ও একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।মাদ্রাসাটি আর্থিক অভাবের কারনে তেমন ঝাকজমক ভাবে চলছিল না। পরে এ বাড়ির মো. ছবিল ভুইয়ার ছেলে মালোয়েশিয়া প্রবসি বিশিষ্ট ব্যবসায়ী মো.বিল্লাল হোসেন ১ কোটি টাকা অনুদান প্রদান করায় কমিটির সার্বিক তত্তাবধানে ৫ তলা ফাউন্ডেশনের এ মাদ্রাসা কমপ্লেক্সটি নির্মিত হচ্ছে।
এতে ইবতেদায়ী, হেফজখানা ও দায়রা হাদিস পর্যন্ত বিভিন্ন বিভাগ চালু করা হবে।
এছাড়া ছাত্রীদের জন্য থাকছে বিশেষ সুবিধাসহ আবাসিক ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০