1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন নির্বাচন স্থগিত

অনলাইন ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৫৮৬ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি
বরগুনার তালতলী উপজেলার ৭নং সোনাকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার (১৩ জুন) সন্ধায় জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পাঠিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান।উপজেলা নির্বাচন
কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ৭নং সোনাকাটা ইউনিয়নের নির্বাচনী পরিবেশ বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এজন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের আদেশে উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ২০১০ এবং দণ্ডবিধি অনুযায়ী যা অপরাধ দন্ডিত হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.শাহাদাত হোসেন বলেন,নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ায় মাননীয় নির্বাচন কমিশনার সিন্ধান্ত অনুযায়ী সোনাকাটা ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে।তবে স্থগিত নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।

প্রসঙ্গত, আগামী ১৫ জুন তালতলী উপজেলার ৬টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।আজ সন্ধায় সোনাকাটা ইউপি নির্বাচন স্থগিত করা হলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০