1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

রূপগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৬৩৪ বার দেখা হয়েছে

শাকিল আহম্মেদ:নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে রূপগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহাবুব রহমান মাহাবুব এর নির্দেশনায় বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ ই জুন সোমবার বিকেলে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলার হরিণা নদীরপাড় এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা বাদশা, জসিম উদ্দিন,রফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবদল দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক শাহরিয়ার আয়নাল, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন সাজ্জাদ, ইব্রাহিম, নুর আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০