1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

কুসিক নির্বাচন:বহিরাগত রোধে স্বতন্ত্র মেয়রপ্রার্থী কায়সারের স্মারকলিপি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৬৪৯ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বহিরাগতদের তৎপরতা রোধে রিটার্নিং কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী নিজাম উদ্দিন কায়সার।
সোমবার (১৩ জুন) দুপুর ১২টায় রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরীর কাছে স্মারকলিপিটি তিনি জমা দেন।
রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শেষ মুহূর্তে নির্বাচনী এলাকায় বহিরাগতদের আনাগোনা বাড়ছে। অলিগলিতে মহড়া দিচ্ছে ক্যাডাররা। এছাড়া বিভিন্ন হত্যা মামলার আসামিরাও প্রকাশ্যে আসছে। এতে করে ভোটারদের মাঝে ভয় ও শঙ্কা বাড়ছে।
বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েন তিনি।
আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ১০৫ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।
এবার মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ১০৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০