1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎকর্মী গণপিটুনিতে নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৭৫২ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন: বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে গ্রামবাসীর গনপিটুনিতে আব্দুল হান্নান (৩২) নামের পল্লী বিদ্যুতের এক কর্মী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন এজিএমসহ আরও ৫ জন।

গত ১০ জুন শুক্রবার গভীর রাতে শিবগঞ্জ উপজেলার ভায়েরপুকুর বন্দরে এঘটনা ঘটে।

নিহত আব্দুল হান্নান শিবগঞ্জের পিরবপল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।

তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

জানাগেছে, পিরব পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রকিবুজ্জামানের নেতৃত্বে ৫ জন কর্মী শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার ভায়েরপুকুর বন্দরে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যান। সেখানে তারা রেজাউল নামের একজনের বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় গ্রামবাসী তাদেরকে ঘেরাও করে। একপর্যায় গ্রামবাসী তাদেরকে গনপিটুনি দিলে অফিস সহায়ক আব্দুল হান্নান ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উত্তেজিত জনগণকে শান্ত করে আহত এজিএম রকিবুজ্জামান, লাইনম্যান পিন্টু প্রাং, বিকাশ চন্দ্র, ফারুক হোসাইন ও আজিজুল হককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস বলেন, নিহত আব্দুল হান্নানের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পল্লী বিদ্যুতের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০