1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

খুলনার দাকোপে বনদস্যুর হয়রানি থেকে মুক্তির দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৭২৩ বার দেখা হয়েছে

খুলনা ব‍্যুরো
দাকোপ উপজেলায় আত্মসমর্পণ করা এক বনদস্যুর নির্যাতন ও হয়রানির শিকার থেকে মুক্তির দাবি এবং প্রতিকার চেয়ে মানববন্ধন করেন এলাকাবাসি। মানববন্ধনে এলাকাবাসি ওই বনদস্যু মো. কবির হোসেনকে আইনের আওতায় এনে শাস্তির দাবিও জানান।
গতকাল রোববার সকাল ১১টার দিকে উপজেলার সদর ডাকবাংলো মোড়ে চালনা পৌরসভা ও পানখালী ইউনিয়নবাসী এ মানববন্ধনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন শেখ। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আব্দুর রহিম গাজী, মো. মোস্তাক ফকির, সাবেক ইউপি সদস্য জ্যোতিশঙ্কর রায়, ইউপি সদস্য স্বপন কুমার রায়, আওয়ামী লীগনেতা মো. জাহান আলী শেখ, শিক্ষক মৃনাল কান্তি রায়, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন শেখ, আওয়ামী লীগ নেতা মো. রসুল গাজী, সরোয়ার গাজী, মো. নূর ইসলাম, রাসেল গাজী, ইমন সরদার, সাধন সরদার, চিন্ময় রায়, গণেশ সরদার, কিশোর সরদার, জিকো রায়, প্রসেন রায় প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবনের হিহ্নিত ডাকাত কবির আত্মসমর্পণ করে নিজ গ্রাম রামপাল উপজেলার কাপাশডাঙা-গরদাসকাঠি এলাকায় বিতর্কিত কর্মকান্ড চালানোর কারণে বিতাড়িত হয়ে গ্রাম ছেড়ে দাকোপ উপজেলার সদর চালনাতে বসবাস করে। সেই সুবাদে কবির এলাকার নিরিহ মানুষের ওপর নির্যাতন ও হয়রারি করে চলছে। নিজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স হিসেবে পরিচয় দিয়ে এলাকার মানুষের কাছে চাঁদা দাবি করে থাকে। চাঁদা দিতে অস্বীকার করলে হয়রানিমূলকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ফোন দিয়ে তাকে আটক করায়ে মিথ্যা মালমায় ফাঁসিয়ে দিচ্ছে। তারা আরও বলেন, ডাকাত কবির কখনো এলাকার নিরিহ মানুষের বাড়িতে অস্ত্র, মাদক, সুন্দরবনের নিষিদ্ধ বাঘের দাঁত ও হরিণের মাংস বা চামড়া রেখে প্রশাসন দিয়ে হয়রানি করে। শান্তিপ্রিয় দাকোপ থেকে চিহ্নিত ডাকাত কবিরকে বিতাড়িত ও আইনের মাধ্যমে গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি আহবান জানান বিক্ষুব্ধ এলাকাবাসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০