1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কক্সবাজারের খুরুসকুলে ভাই,বোন কে মারধরের ঘটনায় আটক ২

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৬৯৬ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি

বখাটে কিশোর গ্যাং কর্তৃক বোনকে ইভটিজিং ও হামলা করলে এবং ভাইয়ের প্রতিবাদে ভাই ও বোনকে নির্যাতনের ঘটনা গত ১১ জুন থেকে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, এর পর থেকে অপরাধীদের ধরতে মাঠে নামে জেলা পুলিশের কয়েকটি টিম।অবশেষে নৃশংস এ ঘটনায় অংশগ্রহণকারী দুই বখাটে যুবককে গ্রেফতার করে সদর থানা পুলিশ। গ্রেফতার কৃত রায়হান মনু পাড়ার সুরুত আলমের ছেলে এবং আরমান কুলিয়া পাড়ার নুরুন্মবীর ছেলে বলে জেলা পুলিশ সুত্রে জানা যায়।
এ ব্যপারে সদর থানা পুলিশের ওসি মুনিরুল গিয়াস বলেন, গত ৩১ তারীখের মারধরের ঘটনায় আমরা দুইজন কে গ্রেফতার করেছি। অভিযুক্ত আরেকজন কে ও গ্রেফতার এর জন্য অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, বিগত ৩১ মে ২০২২ তারিখ সদরের খুরুসকুল আশ্রয় কেন্দ্রে অবস্থানকারী মৃত হাবিব উল্লাহ ছেলে মোনাফ তার বোন নাফিজা আক্তার রিনা(১৮)’কে নিয়ে তাদের পুরাতান বাড়ী কুতুবদিয়া পাড়া ফদনার ডেইল হতে নিজ বাড়ীতে যাওয়ার পথে খুরুশকুল আশ্রয়ন প্রকল্পের বেক্সিমকো কোম্পানীর বেড়ী বাধের রাস্তার উপর সন্ধ্যা অনুমান ০৫:৩০ ঘটিকার সময় পৌছালে স্থানীয় তিনজন বখাটে পথরোধ করে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করতে থাকে। ভাই মোনাফ (১৯) ইভটিজিং এর প্রতিবাদ করলে অভিযুক্ত বখাটেরা তাকে সহ তার বোনকে বেধরক মারধর ও বোনকে শ্লীলতাহানী করে।

সদর থানা সুত্রে জানা যায়,গ্রেফতার কৃত অভিযুক্ত বখাটেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং এ ব্যাপারে রবিবার ১২ জুন ২০২২ তারিখ ভিকটিম এর মা হাফেজা খাতুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০