1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নড়াইলের টেইলার্স কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছে তালাকপ্রাপ্ত স্বামী

ফজিবর রহমান বাবু
  • আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৯০৪ বার দেখা হয়েছে

মোঃ হাচিবুর রহমান, নড়াইল প্রতিনিধি

নড়াইলের নড়াগাতী থানার বাগুডাঙ্গা গ্রামে পলি বেগম (৩৫) নামে এক স্বামী পরিত্যক্তা নারী পূর্বের লম্পট স্বামী কর্তৃক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। ১১ জুন (শনিবার) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
ঘটনায় পলি বেগম বাদী হয়ে মোঃ মাহফুজ শিকদারের বিরুদ্ধে নড়াগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

পলি বেগম বাগুডাঙ্গা গ্রামের মোঃ জামাল মোল্যার মেয়ে। অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ৪ মাস আগে একই গ্রামের মৃত বেলায়েত শিকদারের ছেলে বিবাদী মোঃ মাহফুজ শিকদার (৩৫) এর ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর থেকেই সে পলির ওপর শারীরিক ও মানষিকভাবে নির্যাতন চালালে বিবাহের দুই মাস পরে মাহফুজকে ডিভোর্স দেয়। অতঃপর মাহফুজ তাকে বিভিন্ন সময় পুনরায় তার সাথে ঘর চাই। কিন্তু পলি খানম রাজি না হলে মাহফুজ তাকে প্রান নাশের হুমকি দিলে নিজের নিরাপত্তার জন্য নড়াগাতী থানায় একটি সাধারণ ডায়েরীও করেছিলেন বলে জানা যায়। ঘটনার দিন রাতে পলি বেগম বাগুডাঙ্গা বাজারে তার কর্মস্থল তানিশা টেইলার্স থেকে বাড়ী ফেরার পথে মাহফুজ তার পথরোধ করে হত্যা করার উদ্যেশ্যে এলোপাতারি কুপিয়ে মুখে ও হাতে মারাত্ম জখম করে। তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন চলে আসলে মাহফুজ পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে নড়াগাতী থানার ডিউটি অফিসার উত্তম কুমার জানান, এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে ওসি নড়াগাতীর নির্দেশনা মোতাবেক তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০