1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

লকডাউনে যেভাবে স্কুলে যাবেন শিক্ষকরা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৭১৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: করোনা সংক্রমণ রোধে সরকারের ঘোষণা অনুযায়ী আজ থেকে সারাদেশে ৭ দিনের লকডাউন শুরু হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে এই নির্দেশনা কার্যকর করা হচ্ছে। চলবে আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত।

সম্প্রতি এ বিষয়ে প্রাথমিক শিক্ষকদের বেশকিছু নির্দেশনা দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনজুরুল আলম।

তবে লকডাউনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বস্তির খবর হল- সব শিক্ষকদের বিদ্যালয়ে যেতে হবে না।

এ ব্যাপারে ডিপিই ডিজি মনজুরুল আলম বলেন, লকডাউনে সবকিছু বন্ধ থাকবে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যাবেন কীভাবে? এছাড়া লকডাউনের কারণে আমাদের চলমান বিভিন্ন প্রকল্প স্থগিত হবে কিনা সেটি প্রজ্ঞাপন জারির পর বলতে পারবো।

ডিপিই ডিজি আরো বলেন, লকডাউনের পর স্কুলের দাপ্তরিক কাজে প্রধান শিক্ষকসহ যাদের যাদের প্রয়োজন তারা রোস্টার করে স্কুলে যাবেন। বাকি শিক্ষকরা বাড়িতে অবস্থান করবেন।

একই নির্দেশনা সব স্কুল-কলেজেও দেয়ার কথা জানিয়েছিলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০