1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

খুলনার পাইকগাছায় কিশোর গ্যাংয়ের উৎপাটে অতিষ্ঠ এলাকাবাসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৬০৮ বার দেখা হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনা জেলার পাইকগাছা উপজেলায় কিশোর গ্যাংয়ের উৎপাটে এলাকাবাসী অতিষ্ঠ। প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।জানা যায়, পাইকগাছা উপজেলার কপিলমুনি ও গদাইপুর ইউনিয়নের সিমান্তে কার্তিকের মোড়,বিরাশীর মোড়, তেতুলতলা গেদুর মোড় হতে পশ্চিমে চরের বিলের বিভিন্ন জায়গায় অপরদিকে তেঁতুলতলা হতে পুর্বে ঘোনা মসজিদ হয়ে মিন্টুর চায়ের দোকান পর্যন্ত। অন্যদিকে কার্তিকের মোড় সংলগ্ন বকুল তলা মোড় হতে মিজানের চায়ের দোকানের আশেপাশের বিভিন্ন নার্সারির আশেপাশের জায়গাসহ সিলেমানপুর বিল,বারুইডাংগা,বিরামপুর ও শ্যামনগর বিল এলাকায় কিশোর গ্যাংয়ের দল বল গাজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন করে এলাকার পরিবেশ নষ্ট করছে। কিশোর গ্যাংয়ের দল বল মাছ চুরি, নারকেল,আম,সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করেই চলেছে। কিশোর গ্যাং গভীর রাত পর্যন্ত এলাকায় বিচরণ করছে বলেও অভিযোগ করে অনেকেই। তাদের কারনে বয়স্ক লোক সহ নারি পুরুষ হেনস্থা হচ্ছে। তারা মান সম্মানের ভয়ে মুখ খুলতে সাহস পায় না।

গত বুধবার গদাইপুর গ্রামের প্রফেসর মুরাদ হাসানের মৎস্য ঘেরে প্রবেশ করে দুজন কর্মচারীকে হুমকি দিয়ে গাছে থাকা নারিকেল পেরে নিয়ে আসে বলে জানা গেছে।

এবিষয়ে প্রফেসর মুরাদ জানান, এসমস্ত কিশোর গ্যাং এলাকাজুড়ে সক্রিয় ভাবে দিনের পর দিন বেড়েই চলছে। এসমস্ত কিশোর গ্যাংদের এই মুহূর্তে নির্মুল না করা যেতে পারলে ভবিষ্যতে এদের জীবন অন্ধকারে ছেয়ে যাবে। তাই আমাদের সকল অভিভাবকদের নিজ নিজ সন্তানদের ভালোভাবে খোঁজখবর নেয়া দরকার। সন্তানেরা কোথায় যাচ্ছে কি করছে সেদিকে নজর রাখতে হবে সকলের। ইউপি সদস্য আলাউদ্দীন গাজী জানান ,আমি শুনেছি কোন অভিযোগ পাইনি। অন্যদিকে এলাকার সচেতন মহলরা বলেন প্রসাশনের মাধ্যমে এখুনি কিশোর গ্যাংদের নিভৃত না করা যায় তাহলে এলাকায় মাদকদ্রব্য সয়লাব হয়ে যেয়ে পরিবেশ নষ্ট হয়ে যাবে।তাই তারা প্রসাশনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০