1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কুমিল্লায় পানিতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৬৩৭ বার দেখা হয়েছে

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুন) দুপুর ১২ টায় জেলার বরুড়া পৌরসভার অর্জুনতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অর্জুনতলা গ্রামের জগবন্ধু চন্দ্রের বাক প্রতিবন্ধি ছেলে গোপাল চন্দ্র (১২) এবং সূর্য লাল পালের ছেলে শিপ্ত পাল(৯)।
নিহতের স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশে ফুটবল খেলছিল কয়েকজন শিশু। এ সময় বল গিয়ে পুকুরের পানিতে পড়ে। ধারণা করা হচ্ছে প্রথমে একজন পানিতে নামে। সে ডুবে যাওয়াতে অপরজন পানিতে নামে। দুজনের কেউ সাঁতার না জানায় ডুবে যায়। পরে স্থানীয়দের নজরে আসলে তাদের উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল ইসলাম সোহেল শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। পুলিশ ঘটনাস্থলে আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০