1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

পাবনায় নকল বিদেশি প্রসাধনী জব্দ,ডিবি’র জ্বালে আটক-১

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৭৭৮ বার দেখা হয়েছে

পাবনা সংবাদদাতা

পাবনায় লিয়ন কসমেটিক্স নামের একটি অবৈধ কসমেটিকস তৈরীর প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

বুধবার (৮ জুন) দুপুরে পাবনা শহরের মেরিল বাইপাস রোডের গোলাপবাগ এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানকালে প্রতিষ্ঠানটি থেকে বিপুল পরিমাণ নকল বিদেশি প্রসাধনী জব্দ করা হয়। একই সঙ্গে মালিককে জেল-জরিমানা করে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত মো. আসাদুজ্জামান মাসুম (৫৬) ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর এলাকার মৃত ময়েজ উদ্দিন প্রামাণিকের ছেলে। ২০১৮ সাল থেকে তিনি নিজ বাড়িতে গোপনে এই নকল প্রসাধনী তৈরির কারখানা স্থাপন করেন। সৌদি আরব, আরব আমিরাত, তুরস্ক, পাকিস্তান, থাইল্যান্ডসহ প্রসাধনীর জন্য বিখ্যাত দেশ ও কোম্পানির নামের প্রসাধনী তৈরি করতো প্রতিষ্ঠানটি।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালানো হয়। এ সময় বিভিন্ন ব্রান্ডের বিউটি ক্রিম, বডি লোশন, ওয়েল, হেয়ার টনিক, পারফিউম ও বডি স্প্রেসহ নানা প্রসাধনী জব্ধ করা হয়। বাড়ির নিচ ও তৃতীয় তলার কক্ষে এই সব প্রসাধনী তৈরিতে ব্যবহার করা হতো ক্ষতিকারক কেমিক্যাল ও কাঁচামাল।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক মো. আসাদুজ্জামান মাসুমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসনাত। পরে সাজাপ্রাপ্ত আসাদুজ্জামান মাসুমকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ সময় মানবদেহের জন্য ক্ষতিকারক নকল প্রসাধনী ধ্বংস করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০