1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

তালতলীতে নৌকা প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ১০ কর্মী আহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৭২৫ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাক হাওলাদারের সমর্থকদের হামলায় ১০ জন কর্মী সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আবু জাফর খোকন।

গুরুতর আহত লিটন মৃধা (৪০) ও রাকিব মিয়াকে (২৫) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপরে পচাকোড়ালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে।

অভিযোগ সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক লিটন মৃধাসহ ১০-১২ জন হুলাটানা গ্রামে প্রচারণা চালাচ্ছিল।
এ সময় নৌকার সমর্থকরা অতর্কিতভাবে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালায়। এতে লিটন মৃধা, রাকিব, বিনোদ বাবুল, লিটন গোমস্তা, কালা পাইকসহ ১০ জন আহত হয়। গুরুতর আহত লিটন মৃধা ও রাকিবকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
স্বতন্ত্র প্রার্থী আবু জাফর খোকন হাওলাদার জানান, নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাক হাওলাদারের সমর্থকদের অতর্কিতভাবে
ইউনিয়নের বিভিন্ন স্থানে আমার কর্মী-সমর্থকদের উপর হামলা চালাচ্ছে। হামলায় আমার অন্তত ১০ জন সমর্থক আহত হয়েছে। তিনি আরও বলেন, নৌকার সমর্থকরা
আমাকে প্রচারণায় বাধা দিচ্ছে। যেখানে-সেখানে আমার কর্মী সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালাচ্ছে।
নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাক হাওলাদার স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, উল্টো স্বতন্ত্র প্রার্থীর আমার সমর্থকদের ওপর হামলা করেছে। হামলায় ইদ্রিস নামে আমার এক কর্মী আহত হয়েছে।

তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০