1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

শাজাহানপুরে চোরাই গরুসহ চোর চক্রের এক সদস্য গ্রেফতার মিজানুর রহমান মিলন,

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৭০৫ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন

বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে চারটি চোরাই গরু ও বহনকারী ট্রাক সহ রায়হান আলী (২৮) নামে চোর চক্রের এক সদস্যকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত আসামি রায়হান আলী বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ডিম শহরের মৃত আলম শেখ ওরফে বেলাল হোসেনের ছেলে।
এ ঘটনায় গরুর মালিক আবদুল মমিন (৪৫) বাদি হয়ে ৪ জন কে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। গত ৭ জুন মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
শাজাহানপুর থানার এস আই শামীম হাসান জানান, গত ৬ জুন সোমবার গভীর রাতে উপজেলার খরনা ইউনিয়নের জগ্ননাথপুর গ্রামের মোতাহার আলীর ছেলে আব্দুল মমিনের গোয়াল ঘর থেকে ৩ টি গাভী ও একটি বকনা বাছুর চুরি করে ট্রাকে করে নিয়ে যাচ্ছিলো।পথিমধ্যে একই ইউনিয়নের দেশমা গ্রামের পাকা রাস্তার পাশে গর্তে ট্রাকের চাকা নেমে গিয়ে আটকা পড়ে যায়। এমতাবস্থায় টহল পুলিশের সদস্যরা উপস্হিত হলে চোরেরা ট্রাক ফেলে পালিয়ে যায়। এ সময় ধাওয়া করে চোর চক্রের সদস্য রায়হান আলীকে আটক করে পুলিশ। খবর পেয়ে গরুর মালিক আবদুল মমিন এসে গরুগুলি সনাক্ত করেন। এ ঘটনায় গরুর মালিক আবদুল মমিন বাদী হয়ে ৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত আসামী আন্তজেলা চোর চক্রের সদস্য, মামলা দায়ের শেষে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০