1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

পাকস্থলীতে করে ইয়াবা পাচারের সময় ২ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৮৩১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পাকস্থলীতে করে ইয়াবা পাচারের সময় ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।সোমবার( ৬ জুন) রাতে কোতয়ালী থানার আমতলী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪,৬৯০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালী (পান বাজার, বি-১৩) মৃত মোহাম্মদ এর ছেলে আবুল ফয়েজ(৭০) এবং মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার পুরাচক গ্রামের মৃত জালাল উদ্দিন এর ছেলে মোঃ জাহান শরিফ(৫২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় তাদের মধ্যে আবুল ফয়েজ(৭০) এর পেটের ভিতর ইয়াবা রয়েছে। এরপর একটি স্থানীয় হাসপাতালে নিয়ে আসামীদের এক্সরে করলে আবুল ফয়েজ এর পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে বিশেষ পদ্ধতিতে আবুল ফয়েজ এর পেটের ভিতর থেকে ৩,৫০০ পিস ইয়াবা বের করা হয় এবং অপর আসামী মোঃ জাহান শরিফ এর দেহ তল্লাশী করে ১,১৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কুমিল্লায় পাকস্থলীতে করে ইয়াবা পাচারের সময় ২ মাদক ব্যবসায়ী আটক র‌্যাব-১১,সিপিসি-২ কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ এই অভিনব কায়দায় পাকস্থলীতে করে ইয়াবা পাচার করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০