1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

নওগাঁর সাপাহারে ইস্পাহানি কৃষি পণ্য ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৭৭৩ বার দেখা হয়েছে

এনামুল হক,(নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর সাপাহারে ইস্পাহানি কৃষি পণ্য ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
কৃষি প্রযুক্তি ও চাষাবাদ সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে ইস্পাহানি এগ্রো লিমিটেড-এর আয়োজনে এ উপলক্ষে সোমবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সজীব ট্রেডার্স এর তত্ত্বাবধানে ইস্পাহানি পণ্য মেলা, কুইজ ও ক্রিড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঊক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।

এসময় ইস্পাহানি এগ্রো লিমিটেড এর বিভিন্ন কৃষি পণ্যের কার্যকারিতা গুণগত মান সহ এ সংক্রান্ত সার্বিক দিক তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইস্পাহানি এগ্রো লিমিটেড বগুড়া শেরপুর অফিসের রিজিওনাল ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং) কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সিনিয়র এক্সিকিউটিভ (সেলস এন্ড মার্কেটিং) মোঃ আবু সাঈদ।

বগুড়ার শেরপুর আঞ্চলিক এক্সিকিউটিভ মার্কেট ডেভলপমেন্ট কর্মকর্তা কৃষিবিদ নিয়াজ মুর্শিদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারি উদ্ভিদ বিষয়ক কর্মকর্তা আতাউর রহমান সেলিম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার, আয়নাল হক ও মোস্তাকিম হোসেন, সাপাহার প্রেসক্লাব সহ-সভাপতি দৈনিক মানবকন্ঠ ও আজকের সংবাদ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক হাফিজুল হক,সজীব ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী শ্যামল সাহা ও প্রেস ক্লাব সদস্য নয়া দিগন্ত প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সাদেক উদ্দিন প্রমুখ।
কৃষক, ছাত্র-ছাত্রী ও শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে ক্রিড়া ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০