1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার চা দোকানে নিহত ২

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১০৭৪ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস সড়কের পাশে থাকা একটি দোকানে ধাক্কা দেয়। এসময় দোকানে থাকা এক কর্মচারী ও মাইক্রোবাসে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

মহাসড়কের লাকসামের পোলাইয়া নামক স্থানে সকাল পৌনে ৮ টায় দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক কাইয়ুম উদ্দিন চৌধুরী।
পুলিশ কর্মকর্তা কাইয়ুম জানান, দুর্ঘটনায় নিহত হয়েছেন, গাড়ির যাত্রী নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বাংলাবাজার এলাকার মৃত. হারেছ মিয়ার ছেলে স্কুল শিক্ষক জামাল উদ্দিন (৫২) ও দোকানের কর্মচারী স্থানীয় পোলাইয়া এলাকার চাঁন মিয়ার ছেলে জাকির হোসেন (৩৭)। দুর্ঘটনায় আহত চালকসহ ৩ জন। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা কাইয়ুম জানান, সকাল পৌনে ৮ টার দিকে কুমিল্লা থেকে একটি প্রাইভেটকার তিনজন যাত্রী নিয়ে নোয়াখালীর দিকে যাচ্ছিল। এসময় পোলাইয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা চা দোকানে গিয়ে ধাক্কা দিয়ে একটি বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা খায়। এতে মাইক্রোবাসের সামনে অংশ ধুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনাকবলিত গাড়িটি থানায় আনা হয়েছে। এবং নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। গাড়িটির বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০